সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
খুলনায় মাহিন্দ্রা-ট্যাংকলরির সংঘর্ষে নিহত ৩
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১২:৫৫ পিএম

খুলনায় তেলবাহী ট্যাংকলরির সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) সকাল সোয়া ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আরও ৩/৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালক ও দুইজন যাত্রী রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিমুল মন্ডল বলেন, ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে খুলনাগামী মাহিন্দ্রার সঙ্গে খুলনা থেকে চুকনগরগামী তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন। নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালক ও ২ যাত্রী রয়েছেন। 


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close