বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় ছোঁয়াচে স্ক্যাবিসের উদ্বেগজনক বিস্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৮:০২ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় সম্প্রতি ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে ‘স্ক্যাবিস’ নামের এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। ঘরে ঘরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

উপজেলার চন্দনপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম জানান, তার ছেলে সাফওয়ানের প্রথম স্ক্যাবিসে আক্রান্ত হয়। এরপর পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হন। “প্রথমে হাত-পায়ে লালচে র‍্যাশ উঠে, তারপর ভয়ানক চুলকানি শুরু হয়। ওষুধ খাওয়ানোর পর কিছুটা কমে, আবার শুরু হয়,” তবে ডাক্তারের চিকিৎসা ও সঠিক পরামর্শে এখন অনেকটাই ভালো আছে বলে জানান তিনি। 

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চর্ম ও যৌনরোগ বিভাগের ডা. রুবেল আহমেদ বলেন, “সম্প্রতি স্ক্যাবিস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চর্মরোগে আসা রোগীর প্রায় ৭৫ শতাংশই স্ক্যাবিসে আক্রান্ত। এটি দ্রুত ছড়ায়, বিশেষ করে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জামাকাপড়, তোয়ালে ও বিছানার চাদর থেকে সংক্রমণ হয়। জনবহুল পরিবেশ যেমন- স্কুল, মাদ্রাসা, হোস্টেল ও যৌথ পরিবারে রোগের বিস্তার বেশি। এজন্য আক্রান্ত পরিবারের সবার একসঙ্গে সঠিক চিকিৎসা গ্রহণ, নিয়ম মেনে চলা এবং সচেতনতা খুবই জরুরি।”

তিনি বলেন, স্ক্যাবিস মূলত এক ধরনের পরজীবী Sarcoptes scabiei এর মাধ্যমে ছড়ায়, যা মানুষের ত্বকের নিচে গর্ত করে ডিম পাড়ে। এর ফলে তীব্র চুলকানি ও ঘামাচির মতো দানা হয়, যা সাধারণত হাত, আঙুলের ফাঁক, পেট, ঘাড়, কোমরসহ দেহের বিভিন্ন ভাঁজে দেখা দেয়। তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড়, তোয়ালে ও চাদর গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। বিছানা, বালিশ ও মশারি ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। সম্ভব হলে আক্রান্ত ব্যক্তিকে আলাদা ঘরে রাখা উচিত এবং তার ব্যবহৃত জিনিস কেউ যেন ব্যবহার না করে।

এছাড়াও, নিয়মিত গোসল, পরিষ্কার জামাকাপড় পরিধান, নখ ছোট রাখা এবং শিশুদের ব্যক্তিগত পরিসর বজায় রাখাও স্ক্যাবিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ। সবচেয়ে জরুরি বিষয় হলো, রোগী লুকিয়ে না রেখে দ্রুত চিকিৎসা নেয়া এবং আশপাশের মানুষকে সচেতন করার বিষয়ে পরামর্শ দেন তিনি। উপেক্ষা করলে রোগের জটিলতা বাড়তে পারে। তাই শুধু ওষুধ নয়, পরিচ্ছন্নতা ও পারিবারিক সচেতনতা স্ক্যাবিস প্রতিরোধের প্রধান হাতিয়ার বলে জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  স্ক্যাবিস   কুমিল্লা   চর্মরোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close