সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      
মোবাইল অ্যাপে মাছ উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা যাবে: আবদুর রউফ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৬:৪২ পিএম

অল্পদিনের মধ্যেই মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেও দূরের কোনো খামারের মাছের উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা যাবে বলে জানিয়েছেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। শুক্রবার (১৬ মে) দুপুরে রাজবাড়ীতে ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমুহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সারা দেশের ৫৬ টি জেলায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এরমধ্যে ৩১ টি মৎস্য খামারের পুকুর রিমডেলিং করে বটমলাইনার মাছচাষ প্রযুক্তি স্থাপন, অটোমেশন ও পানি সরবরাহ সিস্টেম আধুনিকীকরণ করা হবে। খামারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ওয়েব ও মোবাইল অ্যাপ সংযুক্ত থাকবে। অ্যাপের মাধ্যমে যেকোনো খামারের মাছের উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা যাবে। মাছের খাবারের প্রয়োজন হলে অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় মাছের কাছে খাবার পৌঁছে দেয়া যাবে। পুকুরে পানি কমে গেলে অ্যাপের মাধ্যমে পানি দেয়া যাবে। পুকুরে অক্সিজেন ঠিক আছে কি না, কার্বন ডাই অক্সাইড বেশি হয়েছে কি না, পিএইচ ঠিক আছে কি না; এসব তথ্য অ্যাপের মাধ্যমে খামারির কাছে চলে আসবে। এর ফলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া যাবে। এতে একদিকে নিরাপদ মাছ উৎপাদন হবে, অন্যদিকে শ্রমিকের খরচও বাঁচবে।’

প্রকল্পটি ২০২৪ সাল থেকে শুরু হয়েছে, যা আগামী ২০২৮ সাল পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে জেলা মৎস্য দফতর আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে মৎস্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) এস. এম রেজাউল করিম এবং বিদ্যমান সরকারি মৎস্য খামারসমুহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন মৎস্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক মো. মনিরুল ইসলাম। কর্মশালায় রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুসহ মৎস্য দফতরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য খামারি, জেলে, ফিড ব্যবসায়ী, বরফকল মালিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close