মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
লাকসামে যাত্রীবাহী বাস উল্টে আহত ৭
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩:৩৮ পিএম

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে যাত্রীবাহী বাস উল্টে ৭ যাত্রী আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি বলে যানা যায়।

আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোর সাড়ে ৪টায় ভৈষকোপালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্টো-ব-১৩-০১০৭) ভৈষকোপালিয়া মোড়ে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নিচু জমিতে পড়ে উল্টে যায়। এই সময় বাসের গতি ৯০ কিলোমিটারের উপর ছিল। 

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করি। এ সময় আহত ৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  লাকসাম   বাস এক্সিডেন্ট   কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close