শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিছু হলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১১:৩০ পিএম আপডেট: ১৫.০৫.২০২৫ ১১:৪০ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান আন্দোলন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না। সরকার শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাসী, কিন্তু সহিংসতার কোনো স্থান নেই।

বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, জবি শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দ্রুতই হবে। যৌক্তিক দাবি থাকলে সরকার অবশ্যই তা শুনবে। কিন্তু কিছু হলেই যমুনায় চল—এমন সংস্কৃতি চলতে দেয়া হবে না। সরকার কঠোর অবস্থানে যাবে।”

এসময় তিনি অভিযোগ করেন, আন্দোলনের মধ্যে একটি উদ্দেশ্যপ্রণোদিত চক্র প্রবেশ করে তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। “আমি বিশ্বাস করি, যারা আমার ওপর হামলা করেছে তারা প্রকৃত আন্দোলনকারী নয়। আন্দোলনের আড়ালে থাকা কিছু রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা দরকার,” বলেন মাহফুজ আলম।

প্রসঙ্গত, একই দিন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে উপদেষ্টার ওপর পানির বোতল ছুঁড়ে মারা হয়। এই ঘটনার পর তিনি সেখানে আর কথা না বলে স্থান ত্যাগ করেন।

রাত ৯টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সরকারের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে উপদেষ্টা জানান, সরকার চাইছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হোক, কিন্তু সহিংসতা মেনে নেওয়া হবে না।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close