প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১১:৩৮ পিএম

আব্দুর রহিম
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার অন্তর্গত রাজারামপুর করিম উদ্দিন বেপারী বাড়ির লোকমান হোসেনের মেয়ে মৌসুমী আক্তারের (৩০) এর স্বামীকে নিয়ে পালিয়েছেন একই গ্রামের মাহি আক্তার নামের এক মেয়ে।
জানা যায়, মৌসুমীর স্বামী রাজারামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রহিম (৩৩)। তিনি দীর্ঘদিন থেকে মুঠোফোনের মাধ্যমে মাহির সাথে পরকীয়া প্রেমে আসক্ত ছিলো।আব্দুর রহিম অনেক সময় রাত কাটাতেন পরকীয়া প্রেমিকার সাথে।
আব্দুর রহিমের স্ত্রী মৌসুমী অভিযোগ করে বলেন, নয় বছর আগে আব্দুর রহিম এর সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। আমাদের সংসারের দুইটা সন্তান রয়েছে। আমার প্রথম সন্তান মঞ্জুরুল ইসলাম বয়স ৮ বছর ও দ্বিতীয় সন্তান রাশেদুল ইসলাম বয়স ৩ বছর।তার সাথে আমার সংসার জীবন মোটামুটি অনেকটা ভালোই চলছিল।কিন্তু আমি তো জানি না,আব্দুর রহিম পরকীয়া প্রেমে জড়িয়ে গেছে। আজ সকাল সাড়ে ৮টার সময় আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে ঘর থেকে বাহির হয়ে চলে যায়। এ সময় সাগরের সহযোগিতায় মাহি আব্দুর রহিমকে নিয়ে পালিয়ে যায়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, অভিযোগ হাতে পেয়েছি।তাদের সন্ধান বের করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
স্বদেশ প্রতিদিন/এনআর