প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১১:২২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে ৩২ টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনায় এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক এ কর্মশালা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান সভাপতি হিসেবে উপস্থিত হয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান সঞ্চালক হিসাবে উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ, ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ বাবুল আখতার, সোনারগাঁও পৌর সচিব মাশরেকুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ার শাহিন আলম, সোনারগাঁ জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সোনারগাঁও পৌরসভার উপ সহকারী আতিকুল হক, আলী আকবর, পৌর বিএনপি নেতা আব্দুর রহিম, সাংবাদিক ভিপি পারভেজ, ইমরান হোসেন, উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী এবং সচেতন পৌর নাগরিকবৃন্দ।
কর্মশালা অনুষ্ঠানে বলা হয়, পৌর এলাকায় সেপটিক ট্যাংক থেকে মানববর্জ্য খোলা জায়গায় ফেলার কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা রোগাক্রান্ত হচ্ছে বেশি এর থেকে পরিত্রাণে মানববর্জ্য ব্যবস্থাপনার জন্য সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে বর্জ্য শোধানাগার নির্মাণে সরকারকে জায়গা দিয়ে সহযোগিতা করা পৌরবাসীর দায়িত্ব। বর্জ্য শোধানাগার নির্মাণ করতে পারলে পৌরবাসী দুর্গন্ধমুক্ত, জীবাণুমুক্ত ও রোগমুক্ত জীবন যাপন করা সহজ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর