শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে ছাত্রদলের হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্বোধন
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৯:২৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হেপাটাইটিস-বি প্রতিরোধে ভ্যাকসিনেশন প্রোগ্রামের আয়োজন করেছে জাবি শাখা ছাত্রদল। ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর সহযোগিতায় এই কর্মসূচির আওতায় ১০ হাজার শিক্ষার্থীকে তিন ডোজে মোট ৩০ হাজার টিকা প্রদান করা হবে।

বুধবার (১৪ মে) দুপুর ১টায় প্রোগ্রামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, ছাত্রদল কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, জনকল্যাণেও সক্রিয় ভূমিকা রেখে চলেছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে তোলা এবং দুরারোগ্য ব্যাধির হাত থেকে তাদের রক্ষা করা। হেপাটাইটিস-বির মতো ভয়ংকর রোগের প্রতিরোধে এই ভ্যাকসিনেশন কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, হেপাটাইটিস-বি একটি নীরব ঘাতক। এটি সম্পর্কে জানার পর বুঝতে পারি, এর ভ্যাকসিন কতটা প্রয়োজনীয় ও ব্যয়সাপেক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের এমন জনকল্যাণমুখী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। ড্যাবের সহযোগিতায় আমরা নিশ্চিত করছি, কেউ যদি হেপাটাইটিস-বি পজিটিভ হয়, তাহলে তার চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হবে।

প্রোগ্রামটি আগামী ২২ মে পর্যন্ত চলবে এবং শিক্ষার্থীরা বিনামূল্যে তিনটি ডোজে এই টিকা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close