বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাতে ঘুমান কিভাবে: সৌদি যুবরাজকে প্রশ্ন ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৭:২৬ পিএম

সৌদি আরব সফরে গিয়ে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি যুবরাজকে জিজ্ঞেস করেন- রাতে আপনি ঘুমান কীভাবে? রিয়াদকে বিশ্বের অন্যতম একটি বড় ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলায় সৌদি যুবরাজের প্রশংসা করতে গিয়ে এই মন্তব্য করেন মার্কিন এই প্রেসিডেন্ট।

আজ বুধবার (১৪ মে) সৌদি রাজধানী রিয়াদে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন ট্রাম্প। যুবরাজের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি আমাদের অনেকের মতোই সারা রাত এপাশ-ওপাশ করেন এই চিন্তায় যে, কীভাবে আরও ভালো করা যায়। যারা রাতে এমন করেন না, তারা কখনও আপনাকে প্রতিশ্রুত ভূমিতে নিয়ে যেতে পারবে না।

তিনি বলেন, “মোহাম্মদ, আপনি কি রাতে ঘুমান? কীভাবে ঘুমান? কি অসাধারণ কাজ। তিনি একটি পছন্দ বাছাই করেন এবং তা কাজে পরিণত করেন। যারা এভাবে পছন্দ বাছাই করে তা কাজে পরিণত করতে পারেন না, তারা আপনাকে প্রতিশ্রুতির ভূমিতে নিয়ে যেতে পারবেন না।”

সৌদি আরবে যে পরিবর্তন এসেছে তার জন্য যুবরাজের প্রশংসা করে ৭৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেন, সৌদি আরবের উত্থান সম্ভব হবে কিনা তা নিয়ে সমালোচকরা সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু আপনি সেটা মাত্র আট বছরে করে দেখিয়েছেন। সমালোচকরা ভুল এটা প্রমাণ করে দিয়েছে সৌদি আরব। যুবরাজ কে আমি ভীষণ পছন্দ করি।

ট্রাম্পের এমন ভূয়সী প্রশংসায় সৌদি যুবরাজের মুখে হাসি খেলে যায়। এবং উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান। 

সূত্র: এনডিটিভি


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   সৌদি যুবরাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close