বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন মো. খায়রুল হাসান সিএসএএ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৭:১৮ পিএম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র ‘পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশন’-এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন মো. খায়রুল হাসান সিএসএএ। তিনি পাবনা জেলার সাঁথিয়ায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ‘ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন’ ও ‘বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং’সহ বিভিন্ন ডিভিশন এবং শাখায় ১৩ বছরের অধিক সময় কাজ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর মো. খায়রুল হাসান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সাউথ এশিয়া ফাউন্ডেশন-বাংলাদেশ চ্যাপ্টারসহ কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রাফেশনালস থেকে এমবিএ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল (মাস্টার্স) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।

এছাড়া তিনি বিশ্বব্যাপী ইসলামী অর্থায়ন শিল্পের মানদন্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান বাহরাইনভিত্তিক ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স’ (আওফি) থেকে ‘সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজর অ্যান্ড অডিটর’ (সিএসএএ) ফেলোশিপ অর্জন করেন। দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ‘ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট’ জনাব খায়রুল হাসান ইসলামী ব্যাংকিং ডিপ্লোমাসহ বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি অর্জন করেন।

অন্যান্য গুণাবলির মাঝে, চাকুরির পাশাপাশি তিনি ইসলামী অর্থনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর একজন নিয়মিত লেখক। ‘কর্পোরেট রাইটিং’সহ তাঁর লেখা বেশ কয়েকটি বই ইতোমধ্যে পাঠকমহলে সমাদৃত হয়েছে। তিনি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন করেন। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close