বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাঝ পথে রেকর্ড মূল্যে আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৬:০৫ পিএম

চলমান আইপিএলের মাঝপথে দল পেলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে আসরের বাকি অংশে খেলবেন তিনি। ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বুধবার (১৪ মে) বিকেলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস।

পোস্টে দিল্লি লিখেছেন, ‘দুই বছর মোস্তাফিজুর রহমান আবারও স্কোয়াডে ফিরেছেন’। মূলত, অজি ব্যাটার জ্যাক-ফ্রেসার ম্যাকগ্রাকের বদলে এই টাইগার বোলারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ জন্য দিল্লিকে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি। যা আইপিএল খেলা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে ২০২১ সালে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু এবার সাকিবকে ছাড়িয়ে গেছেন ফিজ।

এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ২০২২ সালে তিনি ৮টি ম্যাচে ৮টি উইকেট নেন, তার ইকোনমি রেট ছিল ৭.৬২। ২০২৩ সালে তিনি দিল্লির হয়ে ২টি ম্যাচ খেলেন। 

ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সপ্তাহ স্থগিত রাখে আইপিএল। বিদেশি ক্রিকেটাররা প্রায় এরই মধ্যে ভারত ছেড়ে গেছেন। জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত হবেন তাঁরা। দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।

আগামী শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। এখন পর্যন্ত দিল্লির অর্জন ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। টেবিলের ৫ নম্বরে আছে অক্ষর প্যাটেলের দল। সুযোগ আছে শেষ চারে জায়গা করে নেওয়ার।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৮টি ম্যাচে অংশ নিয়ে তিনি ৩৮টি উইকেট নিয়েছেন, তার ইকোনমি রেট ৭.৮৪। আইপিএলে তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং ইনিংসের বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে বোলিং করার জন্য পরিচিতি অর্জন করেছেন। সবশেষ আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি।

বাংলাদেশের হয়ে ১০৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ১৩২টি উইকেট নিয়েছেন, যা তাকে সাদা বলের ক্রিকেটে অন্যতম শীর্ষস্থানীয় বাঁহাতি পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশের ঘরোয়া ও বৈশ্বিক বিভিন্ন টি-টোয়েন্টি লিগ মিলিয়ে তিনি ২৮১টি ম্যাচে ৩৫১টি উইকেট নিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close