প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৬:১৯ পিএম আপডেট: ১৪.০৫.২০২৫ ৬:২১ PM

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে নার্সিং শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতে করে মোড়টিতে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। আজ বুধবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। দুপুর দেড়টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, পুলিশ তাদের সাথে শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং শাহবাগ মোড়ে গাড়ির চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস