বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত–পাকিস্তানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১১:৩৪ AM

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা যেন কমছে না। দুই দেশের সরকারই নিজ দেশে পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে।

জিও নিউজের বরাতে জানা যায়, ইসলামাবাদে নিযুক্ত এক ভারতীয় কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করেছে পাকিস্তান। এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।

এর আগে ভারতের পক্ষ থেকেও এমন একটি সিদ্ধান্ত নিতে দেখা যায়। দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত সরকার। কারন হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মকর্তা তার কূটনৈতিক দায়িত্বের বাইরে কাজ করছিলেন। তাই তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তা বিধিবহির্ভূত কার্যকলাপে জড়িত ছিলেন। তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এ সিদ্ধান্ত জানানো হয়।

চারদিন আগে দুই দেশের হামলা-পাল্ট হামলার পর ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় এই দুই পারমানবিক শক্তিধর দেশ। কিন্তু এরপর থেকে কূটনৈতিক স্তরে এই পাল্টাপাল্টি পদক্ষেপ চলায় আবারো,  সঙ্কটের মুখে ফেলেছে।

বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনা কিছুটা কমলেও পারস্পরিক আস্থার অভাব এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ দুই দেশের সম্পর্ক আবারো ঘোলাটে হতে পারে। অবনতি এড়াতে কূটনৈতিক সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

সূত্র : জিও নউজ, দ্য হিন্দ

স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close