মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:৩৮ পিএম

যশোরে নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে মোহাম্মদ আলাল (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ১২ টার দিকে সদর উপজেলার ‘খড়কি আপন মোড়’ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাল যশোর সদর উপজেলার চাঙ্গুটিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খড়কি আপন মোড় এলাকার জনৈক আসাদের নির্মাণাধীন ভবনে রড বাঁধাইয়ের কাজ করছিলেন আলাল। এ সময় অসাবধানতাবশত তিনি পঞ্চম তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা হিসেবেই মনে করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শ্রমিকের মৃত্যু   ছাদ থেকে পরে শ্রমিকের মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close