বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টিসিবির জন্য ১৭৭ কোটি টাকার তেল কিনছে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩:০৪ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ৩:০৭ PM

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কিনতে যাচ্ছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১৭৭ কোটি টাকা। আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে সরকারের মোট ব্যয়ের পরিমান ১৭৭ কোটি ১০ লাখ টাকা। যার লিটার প্রতি দাম পড়বে ১৬১ টাকা।

সূত্র অনুযায়ী সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হচ্ছে- তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রধান অয়েল মিলস লিমিটেড, গ্রিণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড। এরমধ্যে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৫০ লাখ লিটার ও তামিম অ্যাগ্রোর কাছ থেকে ২০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনা হবে। এছাড়া প্রধান অয়েল মিলস লিমিটেড ও গ্রিণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেনা হবে ২০ লাখ লিটার করে রাইস ব্রান তেল।
 
ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এসব রাইস ব্রাণ তেল বিক্রি করা হবে। যা নিম্নআয়ের মানুষদের জন্য বেশ কার্যকরি একটি পদক্ষেপ বলে ধারণা করা যাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তেল   টিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close