বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫৮৪ কোটি টাকায় আসবে আরেক কার্গো এলএনজি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২:৪২ পিএম

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এই আমদানিতে ব্যয় হবে ৫৮৪ কোটি ১৬ লাখ টাকা।

আজ মঙ্গলবার (১৩ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুযায়ী আন্তর্জাতিক বাজার থেকে কোটেশন সংগ্রহের মাধ্যমে ২০২৫ সালের ২৬-২৭ জুন সময়ের জন্য ২৬তম স্পট কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন পায়।

এবারের কার্গোটি সিঙ্গাপুরের প্রতিষ্ঠান মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে আমদানি করা হবে।

এর আগে, ৭ মে দুইটি এলএনজি কার্গো কেনার অনুমোদন দিয়েছিল সরকার, যার মোট ব্যয় ছিল ১,১০৪ কোটি ৪১ লাখ টাকা। ২৯ এপ্রিল তিনটি এলএনজি কার্গো আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল, যার ব্যয় ছিল ১,৬২০ কোটি টাকা। এই আমদানিগুলো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে অনুমোদিত হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্যুৎ ও শিল্পখাতে গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির এই ধারাবাহিকতা আগামী কয়েক মাসে আরও বাড়তে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ৫৮৪ কোটি টাকা   ৫৮৪ কোটি টাকার কার্গো এলএনজি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close