প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৯:১৭ পিএম আপডেট: ১২.০৫.২০২৫ ৯:৪৩ PM

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস জনিত চক্ষু রোগী ও অন্যান্য চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা।
সোমবার (১২ মে) হাসপাতাল ভবনে প্রাথমিক চক্ষু পরীক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম। এই সময় হাসপাতালের উপস্থিত ছিলেন অন্যান্য ডাক্তারসহ কর্মকর্তাবৃন্দ ।
উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা জানান, এখন থেকে প্রতিদিন অফিস চলাকালীন সময় সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। এছাড়া বহি বিভাগের ১৩ নং কক্ষে আগত চক্ষু রোগীরা বিনামূল্যে দৃষ্টিশক্তি রিফ্র্যাকশন, রেটিনাল রিফ্লেক্স, চশমার পাওয়ার পরীক্ষা, চোখের ফান্ডাস পরীক্ষা, রেটিনোপ্যাথী পরীক্ষা, ছানি সনাক্তকরন পরীক্ষা করতে পারবেন।
স্বদেশ প্রতিদিন/আইজেপি