প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:৫৭ পিএম

শিক্ষার্থীদের প্রতিকূল আবহাওয়ায় নির্বিঘ্নে স্কুলে যাতায়াত নিশ্চিত করতে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ছাতা বিতরণ করা হয়েছে। এতে উপকৃত হয়েছে প্রায় দেড় হাজার শিক্ষার্থী।
আজ সোমবার (১২ মে) বিকেলে আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম এবং সঞ্চালনায় ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুমেন শর্মা, এবং সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম বাদশা, ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুর নবী, ভোরবাজার এডভোকেট বেলায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তাহেরা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরন চন্দ্র পাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কেএম ফখরুদ্দিন ফারুক, নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা প্রমুখ।
এই উদ্যোগের ফলে গ্রামের শিক্ষার্থীরা বর্ষা ও প্রচণ্ড রোদের মধ্যে স্কুলে যাতায়াতে স্বস্তি পাবেন বলে অভিভাবক ও শিক্ষকরা জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম