বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সুপরিকল্পিতভাবে পুশইন করছে বিএসএফ: বিজিবি মহাপরিচালক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:৪২ পিএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সুপরিকল্পিতভাবে সীমান্তে পুশইন কার্যক্রম পরিচালনা করছে। আজ সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিনি জানান, সম্প্রতি ভারত থেকে ২০২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ২০২ জনকে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে। বিজিবি মহাপরিচালক আরও বলেন, পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া গিয়েছে, যাদের মধ্যে পাঁচজন ভারতে নিবন্ধিত। এসব কার্যক্রমকে তিনি ‘সুপরিকল্পিত’ বলে আখ্যা দিয়ে বিষয়টি নিয়ে ভারতের প্রতি কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান।

৬০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার নূরুল আমীন জানান,  বিএসএফ-এর পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরো জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close