রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ ৪ নভেম্বর পর্যন্ত      ● তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে      ● মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● বাসে ধর্ষণ মামলায় চালকসহ তিনজনের যাবজ্জীবন      ● দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন      ● আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন হবে      ● সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু      ● ক‌লেজ ছাত্র রোহান হত্যা      ● দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান      ● সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিসের ডিজির      ● যৌথ অভিযানেও থামছে না মা ইলিশ শিকার      ● সংসদের উচ্চকক্ষ গঠনে নতুন প্রস্তাব, আসন হতে পারে ১০৫      
ঢাবি উপাচার্যের সঙ্গে সিআইসিজি প্রধানের বৈঠক
পাঠ্যপুস্তক অনুবাদ বিষয়ে যৌথ সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:৩৪ পিএম আপডেট: ১২.০৫.২০২৫ ৭:৩৮ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপের (সিআইসিজি) সভাপতি ড. তু চান ইউয়ান তার প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেছেন। ড. তু চান ইউয়ান  (Dr. du zhanyuan) চীন সরকারের একজন সাবেক উপমন্ত্রী। 

আজ সোমবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনস্থ সেন্টার ফর চায়নিজ স্টাডিজে সিআইসিজি প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং  (Li Shaopeng), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মুর্তূজা, সিসিএস-এসআইআইএস‘র পরিচালক ড. লিও জংই  (Liu Zongyi), টংজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুও  (Dr. Zhou), ফরেন ল্যাংগুয়েজেস প্রেসের প্রেসিডেন্ট হু কাইমিন  (Hu Kaimin), সিআইসিজি‘র কালচারাল এক্সেচেঞ্জ সেন্টারের পরিচালক জেং জিনটিং  (Zhang jinting), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়াং হুই এবং সেন্টার ফর চায়না স্টাডিজ ও সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এর অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।

বৈঠককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘চীনের সঙ্গে আমাদের যোগাযোগ বহু প্রাচীন ও গভীর। চীন এবং বাংলাদেশের মধ্যে শিক্ষা-গবেষণা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে হলে বাংলা ও চীনা ভাষায় পাঠ্যপুস্তক অনুবাদের কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।’

উপাচার্য বলেন, ‘চীনের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমাদের এই সম্পর্ক রাজনীতির উর্ধ্বে। চীনের সঙ্গে শিক্ষা-গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এটিকে আরও এগিয়ে নিতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপের (সিআইসিজি) সভাপতি ড. তু চান ইউয়ান বলেন, ‘আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সহযোগিতামূলক কাজ আরও বৃদ্ধি পাবে। শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দুই পক্ষই দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের চ্যালেঞ্জ একই। একসঙ্গে কাজ করলে সেগুলো দ্রুতই আমরা উতরে যেতে পারব।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ঢাবি   সিআইসিজি প্রধান   ঢাবি উপাচার্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close