মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
শেরপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ১১:১১ পিএম

শেরপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সকুল (২০) নামে আরেক কৃষি শ্রমিক।

রবিবার (১১মে) সন্ধ্যায় উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতের বাড়ী উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের বাসিন্দা। 

নিহত ও আহতের স্বজনদের সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের কৃষিশ্রমিক খবির উদ্দিন ও সজমুল মিয়াসহ কয়েকজন মিলে আন্ধারুপাড়া গ্রামে জনৈক সারোয়ার হোসেনের বোরো ধান কাটছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে
 খবির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সঙ্গে থাকা অপর কৃষি শ্রমিক সকুল মিয়া। পরে তাদেরকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close