বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৬
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৩:৫৬ পিএম আপডেট: ১১.০৫.২০২৫ ৪:১০ PM

যশোরের ঝিকরগাছা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তির নাম আশা (৩৫), তিনি উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের ছেলে।

গতকাল শনিবার (১০ মে) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় থেকে মিছিল বের করেন আশা ও তার ভাই মইদুল (৩০)। তারা জামতলা মোড়ে পৌঁছালে বিপ্লব নামের এক নেতার নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ তাদের বাধা দেয়।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ বেধে যায়। এ সময় হামলায় ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। গুরুতর আহত হন আশা ও মইদুল।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা মেডিকেলে তিনি মারা যান। রোববার (১১ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। আহত মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে যশোরের ঝিকরগাছা থানায় মামলা দিয়েছেন। এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, ‘এ ঘটনায় সন্দেহভাজন ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ   নিহত ১   আটক ৬  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close