বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্পেনে রাসায়নিক কারখানায় আগুন, বিষাক্ত মেঘে আচ্ছন্ন ১ লাখ ৬০ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৩:৪৯ পিএম

স্পেনের কাতালোনিয়ায় একটি সুইমিং পুলের কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লাগার পর ছড়িয়ে পড়ে বিষাক্ত ক্লোরিন গ্যাস, যার ফলে পাঁচটি শহরের প্রায় ১ লাখ ৬০ হাজার বাসিন্দাকে ঘরে থাকতে নির্দেশ দেয় প্রশাসন। তবে শনিবার (১০ মে) সেই নির্দেশ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক সরকার।

রয়টার্স লিখেছে, শনিবার স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে বার্সেলোনা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে ভিলানোভা ই লা হেলত্রু শহরে এই আগুনের ঘটনা ঘটে। আগুনের পর তৈরি হয় বিষাক্ত ক্লোরিন গ্যাসের মেঘ, যা ছড়িয়ে পড়ে আশপাশের শহরগুলোতে।

এরপর দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে ঘরে থাকার নির্দেশ দিয়ে সামাজিক মাধ্যমে এক্স এ বলেছিল, ‘আপনি যদি ক্ষতিগ্রস্ত অঞ্চলে থাকেন, তাহলে ঘর বা কর্মস্থলের বাইরে যাবেন না।’


আগুনে কেউ আহত হয়নি বলে জানিয়েছে কাতালান জরুরি বিভাগ। ওই অঞ্চলের পাঁচটি শহরের বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্ক বার্তা পাঠিয়ে ঘরে থাকতে বলা হয়। তবে এর কয়েক ঘণ্টা পর এই আদেশ তুলে নেয় কর্তৃপক্ষ।

শিল্প কারখানাটির মালিক হোর্হে ভিনুয়ালেস আলোনসো স্থানীয় রেডিও স্টেশন রাক ১-কে বলেন, ‘ক্লোরিন সহজ দাহ্য নয়, কিন্তু এতে একবার আগুন ধরলে তা নিভানো খুব কঠিন।’

তিনি ধারণা করছেন, আগুনের উৎস হতে পারে কোনো লিথিয়াম ব্যাটারি।

এই ঘটনায় ওই এলাকার রেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কয়েকটি সড়কেও যান চলাচল বন্ধ রাখা হয় এবং স্থানীয় কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়।

সিভিল প্রোটেকশনের মুখপাত্র জোন রামন ক্যাবেইয়ো রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম টিভিই-কে জানিয়েছেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে আর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  স্পেন   রাসায়নিক কারখানায় আগুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close