মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আওয়ামী লীগ নিষিদ্ধে রাবিতে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ
রাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ২:২৪ পিএম আপডেট: ১১.০৫.২০২৫ ২:২৯ PM

আওয়ামী লীগ নিষিদ্ধে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

গতকাল শনিবার (১১ মে) রাত ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এই মিছিল বের করা হয়। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর’, ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর’- এমন স্লোগান দেন তারা।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘আজ আমাদের বিজয়ের দিন। বাংলাদেশে আবার যদি আ. লীগের মতো কোনো দল হায়না হয়ে ওঠার চেষ্টা করে, তবে বাংলাদেশের জনগণ তাদের উচ্ছেদ করবে।’


তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন, ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করবেন। আমরা জানাতে চাই- ৩০ দিন যেন ৩১ দিন না হয়। ৩০ দিনের মধ্যেই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। যারা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের সবার বিচার করতে হবে।’

রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘আওয়ামী লীগ ১৭ বছরে যে ফ্যাসিবাদ করেছে, তারা এ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগের নিষিদ্ধের খুশিতে সারা বাংলাদেশে আজ বিজয় মিছিল বের হয়েছে। এখনো যেসব দালালের বিচার করা হয়নি, তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যেসব দালাল শিক্ষক শ্রেণিকক্ষে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করে, তাদের শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করবে। সিপিপি, বাসদ, জাসদসহ সকল প্রকার দালাল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close