মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      ● উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক      ● কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ছয় দোকান, ক্ষতি ২০ লাখ টাকা      ● কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড      ● সুন্দরবনে ফাঁদে পড়া চিত্রা হরিণ অবমুক্ত করল কোস্ট গার্ড      ● কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর      ● মাদ্রাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট, ৪ জনের অবস্থা গুরুতর      ● ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু      ● ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পরিবেশ অধিদপ্তরের মোবাইলকোর্টে পরিবেশ দূষণকারী ১০ কারখানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন      ● অর্থপাচার: এশিয়ার শীর্ষ ১০-এ বাংলাদেশ      ● ইরান যুদ্ধের দায়ে অভিশংসনের মুখে হেগসেথ      
আশুলিয়ায় মুদি দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৯:৪৮ পিএম

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি মুদি দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। 

আজ শনিবার (১০ মে) সন্ধ্যা ৭ টার দিকে কাশিমপুর আঞ্চলিক সড়কের নরসিংহপুর এলাকায় করিম মিয়ার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭ টার দিকে দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও সড়কে তীব্র যানজটের কারণে এক ঘণ্টা পরও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। এই সময়ে স্থানীয়রা পানির ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে, দোকানে অনেকগুলো গ্যাস সিলিন্ডার থাকায় ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছিল।

এ বিষয়ে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘যানজটের কারণে দেরি হলেও, ডিইপিজেডসহ ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আশুলিয়ায় মুদি দোকানে আগুন   নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close