শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুলাভাইয়ের শাবলের আঘাতে শ্যালকের মৃত্যু
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৯:৩৭ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে দুলাভাইয়ের শাবলের আঘাতে রাকিব মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে রাকিবের বড় ভাই জিসান মিয়া (১৮)। 

গতকাল শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাকিব ও আহত জিসান একই এলাকার শামসুল হকের ছেলে। ঘাতক ফারুক মিয়া (২৪) নিহত রাকিবের মামাতো ভাই ও ভগ্নিপতি। তিনি স্থানীয় মৃত হাসেম বেপারীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে পারিবারিক কলহে স্ত্রী নাবিলাকে মারধর করে ঘর থেকে বের করে দেন ফারুক। রাতে বোনের খোঁজ নিতে জিসান ফারুকের সঙ্গে কথা বলতে গেলে কথাকাটাকাটি শুরু হয়। এ সময় রাকিব সামনে এলে ফারুক শাবল দিয়ে তার মাথায় আঘাত করেন এবং জিসানকেও মারধর করেন।

স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়, কিন্তু সেখানে শনিবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ ঘটনায় শনিবার দুপুরে পার্শ্ববর্তী কুলিয়ারচরের ছয়সূতি এলাকা থেকে ফারুক ও তার মা হোসনা বেগমকে গ্রেপ্তার করে ভৈরব থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।

তিনি বলেন, ‘নিহত কিশোরের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিহতের চাচা মো. সেন্টু মিয়া বলেন, ‘বিয়ের পর থেকেই ফারুক-নাবিলার সংসারে ঝগড়া লেগেই থাকতো। ফারুক একজন বখাটে ও মাদকাসক্ত। সে আমার ভাতিজাকে হত্যা করেছে, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।’

রাকিবের চাচাতো বোন আফসানাও ঘাতকের ফাঁসির দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  দুলাভায়ের হাতে শ্যালকের মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close