বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
এবার ভারতে সাইবার হামলা চালালো পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১:৪০ পিএম আপডেট: ১০.০৫.২০২৫ ১:৫৬ PM

ভারত ও পাকিস্তানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি আক্রমণ। ক্ষেপণাস্ত্র, গোলাগুলি, আর ড্রোন হামলা দিন দিন বেড়েই চলছে। তবে এবার নতুন করে ভিন্ন পদ্ধতিতে আক্রমণ চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। গোলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পর এবার সাইবার আক্রমণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার (১০ মে) পাকিস্তানের সেনাবাহিনী এ দাবি করেছে। খবর জিওটিভি নিউজের।

দাবি অনুযায়ী, নেভিগেশন এবং যোগাযোগ উপগ্রহসহ ভারতীয় সামরিক উপগ্রহগুলো ‘সফলভাবে জ্যাম’ করেছে পাকিস্তানি সাইবার যোদ্ধারা।

সাইবার আক্রমণটি ভারতীয় সরকারের ইমেল সার্ভার এবং পোর্টালগুলোকেও ক্ষতিগ্রস্থ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত সরকারের কৌশলগত বিভিন্ন সার্ভার লক্ষ্য করে হামলা চলছে।

তবে ভারত সরকার এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার (১০ মে) সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। তবে ঘাঁটিটিতে ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল কি না তা নিশ্চিত ভাবে বলা হয়নি।’

সূত্র: জিওটিভি নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কাশ্মীর   পাকিন্তান   ভারত   সংঘাত   ক্ষেপণাস্ত্র হামলা   বিমানবন্দরে হামলা   জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ   কাশ্মীরে ব্ল্যাকআউট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close