প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:২৩ AM

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান।
তিনি জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী ৬০৩ নং মালবাহী ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি কিছুদূর যাওয়ার পর পৈরতলা রেলক্রসিংয়ের সামনে গিয়ে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর