বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাসিরনগরে গোষ্ঠীগত দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নাসিরনগর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:৩১ AM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামে আরো এক কৃষক খুন হয়েছেন। 
শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এই সিরিজ খুনের ঘটনা ঘটে। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো. হাসান জামিল খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বারের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে বেশ কয়েক মাস যাবত ঝগড়া-ফ্যাসাদ ও সংঘর্ষ চলে আসছিল। গত বছরের ৬ নভেম্বর আজগর আলীর গোষ্ঠীর সিদ্দিক মোল্লা নামে একজন নিহত হয়। এরকিছু দিন পর গত ২১ এপ্রিল সালাম মেম্বারের গোষ্ঠীর জোহরালী মিয়া নামে একজনের গলাকাটা লাশ পাওয়া যায়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাট মামলা আদালতে চলমান রয়েছে। সর্বশেষ শুক্রবার দুপুরে পূর্বের ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আজগর আলীর গোষ্ঠীর আক্কেল আলী মারা যান।

উল্লেখ্য,দুই গোষ্ঠীর চলমান দ্বন্দ্বে সোনাতলা গ্রামে গত ছয় মাসে গোষ্ঠীগত সংঘর্ষে আক্কেল আলীসহ উভয় পক্ষের মোট তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মূলত গোষ্ঠীগত দ্বন্দ্বে আধিপত্য বজায় রাখতেই একের পর এক খুনের ঘটনা ঘটে চলছে।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, পূর্বের ঘটনার জের ধরেই এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো.হাসিন জামিল খান বলেন, দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় আক্কেল আলী নামে একজন নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close