বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সিলেট সীমান্তের ওপারে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১০:১৩ পিএম

সিলেট সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তিয়া হিলস এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। সীমান্তবর্তী এলাকায় অবৈধ কার্যকলাপ ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৯ মে) পূর্ব জৈন্তিয়া হিলস জেলার ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী অঞ্চলে বেড়া না থাকায় অবৈধ অভিবাসন, চোরাচালান ও নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম চালানোর আশঙ্কা রয়েছে। তাই আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটার এলাকার মধ্যে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কারফিউ চলাকালে সীমান্ত অতিক্রম, ৫ জন বা তার বেশি মানুষের একত্রে চলাচল এবং যেকোনো ধরনের অননুমোদিত সমাবেশ নিষিদ্ধ থাকবে। এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

সীমান্তের নিরাপত্তা জোরদারে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় প্রশাসন। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভারত   বাংলাদেশ   সীমান্তের ওপারে কারফিউ জারি   রাত্রিকালীন কারফিউ জারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close