শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঝটিকা মিছিল
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:৪২ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঝটিকা মিছিল করেছে উপজেলা ছাত্রদল, যুবদল ও কৃষক দল।

আজ শুক্রবার (৯ মে) রাত ৮ টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি আনন্দ মেলা সিনেমা হল মার্কেট হয়ে ভবেরচর-রসুলপুর সড়ক প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য ফিরোজ আলম। সঙ্গে ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম তারেক, সাহাদাত হোসেন পান্নু, নজরুল মেম্বার, আজহারুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আহমেদ ব্যাপারী, গোলাম হোসেন জমাদ্দার, ছাত্রদলের নেতা জহির ফরহাদ, ইমতিয়াজ রাকিব ও আবু বকর সিদ্দিক।

মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা আওয়ামী লীগকে ‘স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী সংগঠন’ আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি। আগামী দিনগুলোতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গজারিয়ায় মিছিল   আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঝটিকা মিছিল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close