প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১০:০৪ পিএম

৬ মে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি শাশুড়ি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় অবস্থান করছেন। এছাড়াও ধানমন্ডিতে নিজের বাবার বাড়ি মাহবুব ভবনেও যাতায়াত করছেন।
আজ শুক্রবার (৯ মে) তিনি ধানমন্ডির ৭ নম্বর সড়কের একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জোবাইদা রহমানের নামাজে অংশ নেওয়ার কিছু ছবি পোস্ট করেন।
জুমার নামাজ আদায়ের সময় জোবাইদার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার অসীম, তাঁর স্ত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ বিএনপির আরও কয়েকজন নেতা-কর্মী।
ডা. জোবাইদা রহমানের দেশে ফেরা ও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার বিষয়টি বিএনপির রাজনৈতিক মহলে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম