বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:২৪ পিএম

ভারতের নজরদারি ড্রোন পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে- এমন অভিযোগ তুলে গত দুই দিনে মোট ৭৭ টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, ৮ মে সন্ধ্যা পর্যন্ত ২৯ টি ড্রোন ভূপাতিত করা হয়েছিল। এরপর আরও ৪৮ টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো ইসরায়েলি নির্মিত ‘হারোপ’ মডেলের ছিল এবং এগুলো লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর পাকিস্তানের সামরিক ঘাঁটি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে নজরদারি চালানোর চেষ্টা করছিল।

পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখার প্রধান (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘প্রত্যেকটি ড্রোন আমাদের রাডার সিস্টেমে ধরা পড়েছে এবং সময়মতো প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছোট ড্রোনও ট্র্যাক ও ধ্বংস করতে সক্ষম।’

তিনি আরও জানান, বেসামরিক এলাকার নিরাপত্তা ও বাণিজ্যিক ফ্লাইটের নিরাপত্তা বিবেচনায় বিশেষ প্রটোকল অনুযায়ী এসব ড্রোন ভূপাতিত করা হয়।

এ ঘটনায় ভারত এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: সামা টিভি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কাশ্মীর   পাকিন্তান   ভারত   সংঘাত   ক্ষেপণাস্ত্র হামলা   বিমানবন্দরে হামলা   জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ   কাশ্মীরে ব্ল্যাকআউট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close