শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:১১ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে আবারও ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই শুক্রবার (৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জুলাই মাসে সব দেশপ্রেমিক শক্তি একত্রিত হবে- এটাই আমাদের প্রত্যাশা। দ্রুত সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকায় মার্চ করবে।’

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আরও দাবি করেন, ‘আওয়ামী লীগ একটি স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী ফ্যাসিস্ট সংগঠন। তাদের নিষিদ্ধ করার জন্য বাংলাদেশপন্থি সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’


২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমেই ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের সূচনা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৮ মে রাত থেকে এনসিপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর শুক্রবার দুপুর পর্যন্ত চলে এই বিক্ষোভ। বিকেল থেকে শাহবাগ মোড়েও অবস্থান নেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বর্তমানে রাজধানীর শাহবাগে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি চলছে এবং এটি কতদিন চলবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এনসিপি   আ. লীগ   আ. লীগের রাজনীতি বন্ধের দাবি   নাহিদ ইসলাম   হাসানাত আবদুল্লাহ   গণসমাবেশ   ছাত্র-জনতার ঢল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close