বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
২৫ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:১১ পিএম

কয়েক দিনের সংঘাতে লাইন অব কন্ট্রোল (এলওসি)-তে ভারতীয় সেনাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তানের ধারণা অনুযায়ী প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘সঠিক সংখ্যা বলা কঠিন, তবে আমাদের হিসাব অনুযায়ী বুধবার পর্যন্ত অন্তত ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।’

পূর্বে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আরও বেশি সংখ্যার দাবি করে বলেন, ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তবে এই দাবিগুলোর কোনোটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

খাজা আসিফ স্বীকার করেছেন, লড়াইয়ে পাকিস্তানের সেনাও নিহত হয়েছে। তবে কতজন নিহত হয়েছেন, সে সংখ্যা তিনি নিশ্চিত করতে পারেননি।

তিনি আরও দাবি করেন, ‘ভারতই প্রথম গোলাগুলি শুরু করে এবং তাদের দুটি ব্রিগেড সদর দপ্তরেও হামলা হয়েছে।’

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব দাবি পুরোপুরি অস্বীকার করেছে। তারা বিবিসি-কে জানায়, ভারতীয় বাহিনীর কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

এর আগে এক সরকারি বিবৃতিতে ভারত বলেছিল, ‘প্রতিরক্ষা স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

সাম্প্রতিক দিনগুলোতে ড্রোন হামলা, সীমান্তে গুলি বিনিময় এবং তথ্যযুদ্ধে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা আরও বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সূত্র: বিবিসি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কাশ্মীর   পাকিন্তান   ভারত   সংঘাত   ক্ষেপণাস্ত্র হামলা   বিমানবন্দরে হামলা   জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ   কাশ্মীরে ব্ল্যাকআউট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close