সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে: সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:০১ পিএম আপডেট: ০৯.০৫.২০২৫ ৮:৫৮ PM

রাজধানীর শাহবাগ মোড়ে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক দলগুলোর অবরোধ কর্মসূচি। তবে এই কর্মসূচিতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের কেউ অংশ নেয়নি, এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘বিএনপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল এখন শাহবাগে উপস্থিত। বিএনপি যুক্ত হলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। শাহবাগ এখন ঐক্যের অপেক্ষায়।’

তিনি আরও বলেন, ‘আজকের শাহবাগ কেবল একটি সমাবেশ নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত—যা ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা দেবে।’


এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক পোস্টে বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এখন আর শুধু এনসিপির নয়, এটি এখন জুলাইয়ের সব রাজনৈতিক শক্তির অভিন্ন দাবি। শাহবাগের এই সমাবেশ সেই ঐক্যের প্রতিচ্ছবি।’

বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেন। শুক্রবার বিকেল থেকে শাহবাগে শুরু হয় মূল অবরোধ কর্মসূচি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চললেও পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শাহবাগ   অবরোধ   আ. লীগ নিষিদ্ধের দাবি   হাসানাত   সারজিস   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close