বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      
জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:২৯ পিএম

হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের অংশগ্রহণে গঠিত হলো নতুন রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’- সংক্ষেপে ‘আপ বাংলাদেশ’।

আজ শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আহসান জুনায়েদ এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ।

সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ ওসমান পাটোয়ারীর বাবা মো. আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমেদ, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছোট ছোট মিছিলসহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন আপ বাংলাদেশের নেতাকর্মী ও সমর্থকেরা। এদের অনেকেই গত জুলাই মাসের ছাত্র ও নাগরিক আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

নেতারা বলেন, ‘আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই, যেখানে পেশিশক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনীতি থাকবে না। এই রাজনৈতিক অর্থনীতির বৃত্ত ভেঙে নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আপ বাংলাদেশ   আত্মপ্রকাশ   নতুন রাজনৈতিক দল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close