সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
যে শাহবাগে ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল, সেই শাহবাগে ফ্যাসিবাদের পতন ঘটবে: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:১৫ পিএম আপডেট: ০৯.০৫.২০২৫ ৭:২২ PM

যে শাহবাগে ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের পতন ঘটবে- এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘শুধু সময়ের অপেক্ষা। জুলাইয়ের সকল শক্তিকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলবে।’

এর আগে, রাজধানীর বসুন্ধরা এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সমাবেশ থেকে হাসনাত আওয়ামী লীগকে ‘গণহত্যার দায়ে’ নিষিদ্ধ করার দাবি জানান এবং দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমাদের এখান থেকেই দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে।’

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই এনসিপি ও বিভিন্ন সংগঠন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। শুক্রবার বিকেলে তারা একটি সমাবেশ করে এবং সেখান থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দেয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এনসিপি   আ. লীগ   আ. লীগের রাজনীতি বন্ধের দাবি   নাহিদ ইসলাম   হাসানাত আবদুল্লাহ   গণসমাবেশ   ছাত্র-জনতার ঢল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close