প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:৩৮ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার খাসিয়া হাওর এলাকার ১২৭৮-৭৯ পিলারের মধ্যে যৌথ জরিপ পরিচালিত হয়। আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার নলজুরির খাসি হাওর এলাকায় এ ঘটনা ঘটে। ওই জরিপকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে বিজিবি ও স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। প্রতিকূল এই পরিস্থিতিতে জরিপ না করেই ফিরে যায় ইন্ডিয়ান জরিপ দল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভারতীয় সীমান্তরক্ষীদের সম্মুক্ষে তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে স্থানীয়রা। একজন বাংলাদেশি নাগরিককে বলতে শোনা যায়, 'আপনাদের গায়ে হাত তোলা হয়নি কিন্তু আপনারা বন্দুক কেন তাক করলেন'? এরপর পাশথেকে তো আরেকজন বলেই বসলেন, 'এদিকে (বাংলাদেশে) এখন হাসিনা-বাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) নেই'।
আরো জানা যায়, বেশকিছুদিন থেকে বিএসএফ আপত্তি জানালে বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার এবং বিজিবি সদস্যরাসহ আজ সকাল ১১টার দিকে গোয়াইনঘাটে জরিপের উদ্দেশ্যে উপস্থিত হন। নলজুরি খাসিয়া হাওর ১২৭৮-১২৭৯ পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ-ভারত সীমান্তে জরিপের এই কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। নির্ধারিত সময়ে ভারত ও বাংলাদেশের যৌথ সার্ভে দল সীমান্ত চিহ্নিতকরণে কাজ শুরু করলে, সার্ভেকাজে সহযোগিতা করছিল দু'দেশেরই সীমান্তরক্ষী বাহিনী।
কিন্ত বিপত্তি বাধে, সার্ভে চলাকালে বিএসএফের বেশ কয়েকজন সদস্য যখন বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়া হাওর এলাকায় প্রবেশ করে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে প্রায় একে অন্যের মুখোমুখি অবস্থানে চলে যায়। এক পর্যায়ে বাংলাদেশি জনতা উত্তেজিত হয়ে জরিপ করতে আশা বিএসএফ সদস্যদের বাধা দেয়। এরপর বিজিবিও পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফ সদস্যদের বাধা প্রদান করে। সাধারণ জনতা ও বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটলে, বিজিবি উত্তেজিত জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নিয়ে আসে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিএসএফের পিছু হটার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। সীমান্তে বিজিবি ও বিএসএফের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস