শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৯:১৪ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৯:৫০ PM

নোয়াখালীর সেনবাগে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে।

আজ বুধবার (৭ মে) সকাল পৌনে ৬ টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮-নং ওয়ার্ডের কেশারপাড় দক্ষিণ পাড়া ক্লাবঘর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ একই ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, কাশেমের তিন মেয়ে, সবাই বিবাহিত, কোন ছেলে নেই। তিনি স্ত্রী নিয়ে একা বসবাস করতেন। পরিবারে স্ত্রী ছাড়া আর কেউ না থাকায় প্রতিবেশী সোলেমান মোল্লা বাড়ির হানিফ ও তার ভাইয়েরা প্রায় কাশেমের সাথে গায়ের জোর দেখাতো। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে কাশেমের বাড়ির আম গাছের ডাল তার সীমানার বাহিরে গেছে বলে জানায় হানিফ। ওই সময় গাছের ডালকাটা নিয়ে কাশেমের সাথে হানিফের কথা কাটাকাটি হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ৬ টার দিকে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হয় কাশেম। তখন ডাল কাটা নিয়ে বিরোধের জের ধরে হানিফ ও তার ভাই মিঠু, হোরণ ও টিটু বৃদ্ধ কাশেমকে একা পেয়ে বেধড়ক পিটায়। এসময় বৃদ্ধ কাশেম রক্তাক্ত অবস্থায় গুরুত্বর আহত হলে তাকে রাস্তায় ফেলে সটকে পরে হানিফ ও তার ভাইয়েরা।

পরে রাস্তায় লোকজনের চলাফেরা শুরু হলে স্থানীয় লোকজন বৃদ্ধ কাশেমকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। অভিযোগে উল্লেখ করা হয়েছে তাকে সকাল বেলা মারধর করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোসণা করে।’

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বৃদ্ধকে পিটিয়ে হত্যা   নোয়াখালীর সেনবাগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close