প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১০:০০ পিএম

ফেনী জেলার ফুলগাজী উপজেলায় মুন্সীরহাটে শ্যালক নিজাম উদ্দিনের (৪০) ছুরিকাঘাতে দুলাভাই মনচুর আহাম্মদ আজাদের (৪৮) মৃত্যু হয়।
আজ বুধবার (৭ মে) সকাল ৭ টা ৪৫ মিনিট চট্রগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবার এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৫ মে সন্ধ্যায় মুন্সীরহাট বাজারে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রবাস ফেরত নিজাম উদ্দিন ধারালো ছোরা দিয়ে অতর্কিত হামলা চালায় ভগ্নীপতি আজাদের উপর। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আজাদ নোয়াপুর গ্রামের মৃত আবু তাহেরের বড় ছেলে। অভিযুক্ত নেজাম উদ্দিনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিলে প্রশাসন আইনি প্রক্রিয়ায় জেলে প্রেরণ করে। আসামি নেজাম উদ্দিন কতুবপুর গ্রামের সেরাজুল ইসলামের বড় ছেলে।
নেজামের ছোট ভাই আলাউদ্দিন যানায়, আজাদ ও নেজাম উভয়ই দীর্ঘদিন প্রবাসে ছিলো, নেজাম তার ভগ্নীপতির মাধ্যমে একসাথে জায়গা ক্রয় করে। নেজামের অংশ পিছনে থাকায় রাস্তার জন্য ২ লক্ষ টাকা আজাদকে প্রদান করে এবং রেজিস্ট্রি করার দাবি করে। এতে আজাদ দলিলের মাধ্যমে রাস্তার জন্য দশ ফুট যায়গা দিতে রাজি হয় এবং রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানিয়ে নেজামের স্ত্রীর নিকট টাকা ফেরত দেয়। এ বিষয়ে পারিবারিকভাবে একাধিক বৈঠক হলেও এর কোন সমাধান হয়নি।
ফুলগাজী থানার অফিসার্স ইনচার্জ লুৎফর রহমান অভিযুক্ত অভিযুক্ত নেজাম উদ্দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহত আজাদের পরিবারসহ পুরো এলাকায় বয়ে যাচ্ছে শোকের হাওয়া।
স্বদেশ প্রতিদিন/এমএম