বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের পাশে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ২:১৮ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ২:২৫ PM

পাকিস্তান এবং দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ন্যাটোভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক। 

বুধবার তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সাক্ষাতে এ সমর্থন ব্যক্ত করেন। সাক্ষাতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকত আলী খান জানান, উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এ ছাড়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তুরস্ক।

তিনি জানান, তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা জানিয়েছেন এবং নিরীহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

অন্যদিকে, এই ঘটনার প্রতিক্রিয়ায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরান পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক এই ঘটনাকে ‘অযৌক্তিক আগ্রাসন’ হিসেবে চিহ্নিত করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এ ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স -এ এক পোস্টে জানিয়েছে, ‘উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ নিয়ে গভীরভাবে আলোচনা করেছে এবং ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।’

সূত্র : জিও নিউজ ও তাস নিউজ।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  কাশ্মীর   পাকিন্তান   ভারত   সংঘাত   তুরস্ক   ক্ষেপণাস্ত্র হামলা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close