শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিঁদুর-শাঁখা পরা নিয়ে সমালোচনায় যা বললেন নুসরত      ● ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৩      ● মুক্তির আগেই ১০ কোটি ছাড়াল ‘রামায়ণ’-এর অগ্রিম আয়      ● বিজিবি'র অভিযানে ২ আসামিসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার      ● ২৫ অক্টোবর আপিল বিভাগের এক নম্বর কোর্টে বিচারিক কার্যক্রম বন্ধ      ● ভাটেরায় গরুর খোঁয়াড়ের লিজের মেয়াদ শেষ      ● জাপান সফরে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখা নিয়ে যা বললেন শামা ওবায়েদ      ● সৌদিতে ১৯ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য, কনস্যুলার সেবা নিয়ে উদ্বেগ      ● সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান      ● মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্স: আইজিপি      ● সাবেক মন্ত্রী মরহুম এম.কে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত      
তিন দশক আগের সেতুতে বড় ফাটল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১:২৪ পিএম
প্রায় ৩ দশক আগে নির্মিত একটি পুরনো সেতু এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।

প্রায় ৩ দশক আগে নির্মিত একটি পুরনো সেতু এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।

রামগঞ্জের সোনাপুর বাজার এলাকায় প্রায় ৩ দশক আগে নির্মিত একটি পুরনো সেতু এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বড় বড় ফাটল আর গর্ত নিয়ে এই সেতু দিয়ে প্রতিনিয়ত চলছে হাজারো মানুষের যাতায়াত, অটোরিকশা, সিএনজি, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন।

সরজমিনে গিয়ে দেখা যায়, বাজারের বড় মসজিদ রোডের উপর নির্মিত সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় ৩ দশক আগে নির্মিত এ সেতুর বিভিন্ন স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। বর্তমানে সেতুটির এক পাশে বড় গর্ত তৈরি হয়েছে, যার নিচের ফাঁকা অংশ স্পষ্ট দেখা যায়। দুর্ঘটনা রোধে অস্থায়ীভাবে বালুভর্তি বস্তা, কাঠের খুঁটি ও পুরনো কাপড় দিয়ে ঝুঁকি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানিয়েছেন, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

রামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান,  স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (LGED) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় সেতুটি পুনঃনির্মাণের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। সেতুটি পুনঃনির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জুন মাসের মধ্যেই এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।


সোনাপুর বাজার এক সময় বৃহত্তর নোয়াখালীর অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি বাজার ছিল। তবে চলাচলের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় আজ বাজারটি হারাচ্ছে তার গতি ও প্রাণ। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এর প্রভাব পড়বে পুরো এলাকার অর্থনীতিতেই।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সেতু এখন মৃত্যু ফাঁদ   রামগঞ্জের সোনাপুর বাজার   ৩ দশক আগে নির্মিত সেতু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close