মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
১০০% বিশুদ্ধ ইলেকট্রোলাইট ড্রিংকস নিয়ে এলো আর্মি ফার্মা লিমিটেড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১২:৪৫ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৬:৫৪ PM

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আর্মি ফার্মার একদল নিবেদিত কর্মী বাংলাদেশের মানুষের স্বাস্থ্যকর ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের চাহিদা মেটাতে নিরলসভাবে কাজ করছে। 

স্বাস্থ্য সচেতন জনগণের চাহিদার প্রতি দৃষ্টি রেখে আর্মি ফার্মা লিমিটেড বাজারে নিয়ে এসেছে ১০০% বিশুদ্ধ ইলেকট্রোলাইট ড্রিংকস। শরীরের পানিশূন্যতা রোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং তাৎক্ষণিক শক্তি ফেরাতে এই ড্রিংকস অত্যন্ত কার্যকর। গরম আবহাওয়া, খেলাধুলা কিংবা দীর্ঘ পরিশ্রমের পর শরীরের ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণে এটি একটি আদর্শ সমাধান।

আর্মি ফার্মার গবেষণা ও উন্নয়ন বিভাগের মাধ্যমে তৈরি এই ইলেকট্রোলাইট ড্রিংকস আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তিতে প্রস্তুত, যা স্বাস্থ্যঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্ত। এতে নেই কোনো কৃত্রিম রঙ বা ক্ষতিকর উপাদান। গ্লুটিন মুক্ত হওয়ায় এটি শরীরের কোন ক্ষতি করে না।  শুধুমাত্র বিশুদ্ধতা ও কার্যকারিতার ওপর ভিত্তি করে এটি তৈরি হওয়ায় সবার জন্য উপযোগী।

দেশীয় বাজারে উৎপাদিত এই পণ্য আমাদের আমদানি নির্ভরতা কমাবে এবং স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করবে। এটি শুধু একটি পানীয় নয়, বরং আধুনিক বাংলাদেশের স্বাস্থ্য সচেতন জনগণের জন্য একটি স্মার্ট সমাধান। আর্মি ফার্মার এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের স্বাস্থ্যসেবায় একটি যুগান্তকারী পদক্ষেপ।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close