বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১০:১৩ AM

মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে গাংনী হাসপাতাল থেকে রোগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীন, একই উপজেলার উপজেলার শাহীন হোসেন ও তার ফুপু লাল বুড়ি।

আহতরা হলেন, আলতাফ হোসেন (৪৮), তার স্ত্রী উলফা খাতুন (৩৫), গোলাপী খাতুন (৩৫) ও ফজিলা খাতুনকে (৬৫)। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাড়াডোব গ্রামের শাহীন হোসেনের দাদি ফজিলা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে পরিবারের লোকজনদের নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন শাহীন। পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীনের মাইক্রোবাসে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের মাঠে মধ্যে পৌঁছালে মালামাল ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর শাহীনের ফুপু লাল বুড়িকে (৪৫) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে মাইক্রোবাস চালক জামাল উদ্দিন রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মুমূর্ষু অবস্থায় শাহীনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, মরদেহগুলো কুষ্টিয়া মেডিকেলে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ প্রতিধিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close