শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে মাদকদ্রব্য উদ্ধার
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১০:০৭ AM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) বিজয় ২৪ হলের বিভিন্ন কক্ষের মোট চারজন শিক্ষার্থী থেকে  মাদকদ্রব্য উদ্ধার করেছে হলের প্রশাসন। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১ টায় বিজয় ২৪ হলের প্রভোস্ট  মাহমুদুল হাসান খানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।

চার শিক্ষার্থী হলেন, সিএসই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম, একই ব্যাচের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আরিফ আশরাফ, ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ হোসাইন জিদনী ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।

এ বিষয়ে বিজয় ২৪ হল প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান বলেন, 'আমরা বিভিন্ন সময় হলের রুমগুলোতে অভিযান চালিয়ে থাকি। প্রক্টরিয়াল বডি ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজকে আমরা কয়েকটি রুমে অভিযান চালাই। অভিযানে ৪০৫, ৫০৫ ও ৫১৬ নাম্বার রুমের চারজন শিক্ষার্থীর কাছে মাদক তথা গাঁজা পাই।'

এদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল আমরা হল প্রশাসন বসবো। তারপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বরাবর লিখিত অভিযোগ দিবো। সেখানে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বসে এদের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close