বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নৈশ প্রহরী থাকা সত্ত্বেও বিদ্যালয়ের ১০ ফ্যান চুরি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ০৫.০৫.২০২৫ ১১:৪৩ PM

ভোলার চরসামাইয়া ইউনিয়নের ২২-নং টবগী চর ছিফলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয়ের দুটি তলা থেকে মোট ১০টি সিলিং ফ্যান খুলে নিয়ে গেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বিকেল ৫টার দিকে শিক্ষকরা প্রতিদিনের মতো বিদ্যালয় বন্ধ করে চলে যান। পরদিন সকাল ৮টা ৩০ মিনিটে অফিস সহকারীর মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারেন শিক্ষকরা।

নৈশ প্রহরী আনোয়ার বলেন, ‘রাত ১টা পর্যন্ত জেগে ছিলাম, এরপর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি দুটি ভবনের ক্লাসরুমে কোনো ফ্যান নেই। পরে বুঝতে পারি, ওয়াশরুমের গ্রিল ভেঙে চোরেরা প্রবেশ করে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলিনা বেগম বলেন, ‘আমরা বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে ২৪ এপ্রিল ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি (জিডি নং: ৯৩৭/২৫)। উপজেলা শিক্ষা অফিসারকেও অবহিত করা হয়েছে।’

স্থানীয়দের দাবি, আগেও একই বিদ্যালয়ে ফ্যান ও পানির পাম্প চুরির ঘটনা ঘটেছে। নৈশ প্রহরী নিয়মিত উপস্থিত থাকেন না বলেও অভিযোগ উঠেছে। ফলে বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিদ্যালয়ের ১০ টি ফ্যান চুরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close