মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      ● ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩      ● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      
তিতাসে একাধিক পরোয়ানাভুক্ত আসামি সাবেক চেয়ারম্যান গ্রেফতার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১২:১৭ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার এজাহারনামীয় ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়াকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আসামির ভাড়া বাসা গৌরিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফারুক মিয়া উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে ও ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্যাহ৷

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে রবিবার রাতে অভিযান পরিচালনা করে মোঃ ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ৩টি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাসহ মোট ৯টি মামলা রয়েছে৷ সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close