শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানকে ছাড়াই হবে এশিয়া কাপ: গাভাস্কার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১১:৪৬ AM

পেহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার পক্ষে ভারতের সাবেক ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। আগামী এশিয়া কাপে পাকিস্তানের খেলার সম্ভাবনা নেই বলে মনে করেন তিনি। তাঁর মতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উচিত কেন্দ্রীয় সরকারের পথে চলা।

এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘‘বিসিসিআই সব সময় ভারত সরকারের কথা মতো অবস্থান নেয়। আমার মনে হয় না এশিয়া কাপের ক্ষেত্রে আলাদা কিছু হবে। ভারত এবং শ্রীলঙ্কা যৌথ ভাবে আগামী এশিয়া কাপ আয়োজন করবে। তাই সবটাই নির্ভর করবে, পরিস্থিতি কেমন থাকবে তার উপর। এখনকার পরিস্থিতি যদি পরিবর্তন না হয়, তা হলে আমি অন্তত এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না।’’

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এ বছরের শেষ দিকে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ভারত-পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে তা এখন ঝুঁকির মুখে।গাভাস্কার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। ভারতের সাবেক ক্রিকেট কিংবদন্তি বলেন, ‘‘এর পর কী হবে জানি না। হয়তো এসিসি ভেঙে দেওয়া হবে। তিনটি দেশকে নিয়েই হয়তো খেলা হবে। এর সঙ্গে হয়তো হংকং এবং সংযুক্ত আরব আমিরশাহিকে আমন্ত্রণ জানানো হবে। আগামী কয়েক মাসের পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করবে। এসিসি ভেঙে গেলে আমি অন্তত অবাক হব না। দু’টি দেশ পরস্পরের সঙ্গে লড়াই করলে এক সঙ্গে খেলা একটু সমস্যার হয়।’’ 

তিনি আরও বলেন, ‘‘এমনও হতে পারে ভারতই এসিসি থেকে বেরিয়ে এল। চারটি বা পাঁচটি দেশকে নিয়ে প্রতিযোগিতা হল। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হল। বাংলাদেশ বা শ্রীলঙ্কা আয়োজক হলে হয়তো অন্য রকম হতে পারত। কিন্তু এ বারের প্রতিযোগিতার আয়োজক ভারত। ভারতই আয়োজন করবে।’’ 

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলছে ভারত সরকার।যার কারণে দুই দেশের সীমান্তে উত্তেজনাও বেড়ে গেছে। বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লাও জানিয়েছিলেন, ভারত কখনই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close