বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সেই লাকি আক্তারের বিরুদ্ধে করা মামলা তুলে নেয়ার আহ্বান সিপিবি'র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ১০:৩২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তারের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। 

রবিবার এক বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “শাহবাগ থানায় লাকী আক্তারসহ একাধিক বিশিষ্টজনের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। এই মামলা একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, যা গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার অপচেষ্টা।”

নেতারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে একটি চক্র প্রগতিশীল কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার মাধ্যমে তাদের দমন করতে চাইছে। এসব মামলার মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করা এবং বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।

সিপিবি জানায়, যেই সময় লাকী আক্তার সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, সেই সময়ের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাট্যকার মামুনুর রশিদসহ আরও অনেক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীকে আসামি করা হয়েছে, যাদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নেই।

বিবৃতিতে তারা বলেন, “লাকী আক্তার কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন। এটি তার এবং সিপিবির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এর মাধ্যমে শুধু প্রগতিশীল আন্দোলনই নয়, সামগ্রিকভাবে বিচারব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।”

সিপিবির নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, যেন এসব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে তারা নাট্যকার মামুনুর রশিদসহ নির্দোষ সকল অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

সিপিবি নেতারা আরও বলেন, মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠী ইতিহাস বিকৃতি ও একাত্তরের গণহত্যাকারীদের পুনর্বাসনের চেষ্টা করছে। তারা স্পষ্ট করে জানান, “একাত্তরের যুদ্ধাপরাধীদের বাংলাদেশে কোনো স্থান নেই। গণআদালত ও গণজাগরণ মঞ্চের চেতনা আমাদের ধরে রাখতে হবে।” একই সঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close